দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে রাখার প্রস্তাব অনুমোদন হয়নি বলে জানা গেছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, প্রস্তাবটি অনুমোদন না করে নতুন একটি প্রতিষ্ঠান গড়ে সেখানে নামকরণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
২০০৬ সালে কেরানীগঞ্জের হযরতপুরে প্রতিষ্ঠিত এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীনে পরিচালিত হয়ে আসছে।
সূত্র আরও জানায়, ঈদুল আজহার আগে পাঠানো ওই প্রস্তাবটি মঙ্গলবার (২ জুন) পর্যালোচনার পর অনুমোদন পায়নি।
জে আই